Last Updated:
BJP: সুকান্ত মজুমদারের তরফে নাকি দিলীপ ঘোষ সংক্রান্ত সমস্ত রিপোর্ট দেওয়া হয়েছে অমিত শাহকে। দেওয়া হয়েছে জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে বিতর্কের পর মিডিয়াতে দেওয়া দিলীপ ঘোষের বক্তব্যের ভিডিও। এমনটাই সূত্রের খবর।

কলকাতা: কানাঘুষো-জল্পনা শেষে এবার বড় ইঙ্গিত বিজেপি শিবিরে। দলীয় সূত্রে খবর বিজেপি রাজ্য সভাপতি হিসেবে ফের সুকান্ত মজুমদারের নামই ঘোষণা হতে চলেছে। আর নবনির্বাচিত রাজ্য সভাপতির নাম ঘোষণা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। গতকাল, শনিবার রাতের বৈঠকে শুভেন্দু অধিকারী, অমিত মালব্য, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডেকে কার্যত জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারই থাকছেন। এমনটাই বিজেপি সূত্রে খবর।
সুকান্ত মজুমদারের তরফে নাকি দিলীপ ঘোষ সংক্রান্ত সমস্ত রিপোর্ট দেওয়া হয়েছে অমিত শাহকে। দেওয়া হয়েছে জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে বিতর্কের পর মিডিয়াতে দেওয়া দিলীপ ঘোষের বক্তব্যের ভিডিও। এমনটাই সূত্রের খবর।
একইসঙ্গে দলীয় সূত্রে শোনা যাচ্ছে আগামী নির্বাচনে নির্বাচনী কমিটিতে উত্তরবঙ্গের দায়িত্বেও হতে পারে বদল। দায়িত্ব বাড়তে পারে শুভেন্দু অধিকারীর। সূত্রের খবর রবিবারের বৈঠকে রাজ্য নেতৃত্বকে স্পষ্ট করা হয়েছে দিলীপ ঘোষ সর্ম্পকে চুপ থাকতে হবে। দিলীপ ঘোষ সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্ত নেবে আরএসএস।
প্রত্যেক বিধায়ক সাংসদকে নিজের জেলার বা কেন্দ্রের পার্টি অফিসের উন্নতিকল্পে কাজ করতে হবে বলেই বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। নেতাদের যেতে হবে কর্মীদের মনোবল বাড়াতে। ভয় কাটাতে নামতে হবে পথে। মুর্শিদাবাদ ইস্যুকে আরও জোরালো করতে হবে এবং মুর্শিদাবাদ সংলগ্ন জেলাগুলিতে এই ইস্যুকে হাতিয়ার করারও বার্তা দিয়েছেন অমিত শাহ, এমনটাই সূত্রের খবর।
সূত্রের খবর রাজ্যের ক্ষেত্রে মারের বদলা মারেই দেওয়ার নিদান কেন্দ্রীয় নেতৃত্বের। কোনও ভাবেই রেয়াত নয় হিন্দু নিধন, দুর্নীতি ইত্যাদি। সূত্রের খবর, অপারেশন সিঁদুর নিয়ে প্রচার বাড়াতে হবে বলেও রাজ্য নেতৃত্বকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর।
Kolkata,West Bengal
June 01, 2025 5:35 PM IST



