দিনাজপুরে দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত | চ্যানেল আই অনলাইন

দিনাজপুরে দেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত | চ্যানেল আই অনলাইন

দেশের অন্যতম বৃহৎ ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে। এই জামাতে দূর-দূরান্ত থেকে অংশ গ্রহণ করেন অসংখ্য মুসল্লি। এই ঈদ জামাতে দেশ-জাতি ও মুসল্লিম উম্মার শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা, চট্রগ্রাম, কুষ্টিয়া, সাতক্ষিরা, টাঙ্গাইল, বগুড়া, সিরাজগঞ্জ, রংপুর, নীলফামারী, জয়পুরহাটসহ আশপাশের অনেক জেলার মুসল্লিরা অংশ নেন এ জামাতে। এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ এ জামাতে নামাজ আদায় করতে পেয়ে আনন্দিত মুসল্লিরা।

দিনাজপুর পুলিশ সুপার মো.জেদান আল মুসা (পিপিএম) জানান, ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বড় এই ঈদ জামাতে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। ঈদগাহ মাঠজুড়ে ছিলো তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। সকাল সাড়ে ৭টা থেকে মুসল্লিরা মাঠে প্রবেশ শুরু করেন।

মাঠের চতুর্দিকে তৈরি ২০ টি প্রবেশ পথে মুসল্লিদের মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মাঠে ২টি ওয়াচ টাওয়ার, পুলিশ ও র‌্যাবের অস্থায়ী ক্যাম্প, ৩৬টি সিসিটিভি ক্যামেরা, ডোনের সার্বক্ষণিক মনিটরিং, স্বাস্থ্য ক্যাম্পের ব্যবস্থা, ১৫০টি অজুখানা, স্বাস্থ্যকর পানির ব্যবস্থা এবং মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা ছিল।

দিনাজপুর জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম বলেন, ইমামকে সহযোগিতা করার জন্য বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসা থেকে নিয়োজিত ছিলো দুইশতাধিক মুক্কাবির।

রাত-ভোর বৃষ্টি হলেও আল্লাহর রহমতে সকালে আবহাওয়া ছিলো অনুকূলে। ফলে মুসল্লিরা স্বস্তি পেয়েছেন নামাজ আদায় করে। তারা দেশ-জাতির ও মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি এবং সমৃদ্ধি কামনা মোনাজাত দোয়া করেন।

এবার প্রায় ৬ লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। আগামিতে এই ঈদগাহ মাঠে মুসল্লিদের জন্য নামাজ আদায়ের পরিধি আরও বাড়ানো হবে বলে জানা গেছে।

Scroll to Top