দলগত পারফরম্যান্সে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

দলগত পারফরম্যান্সে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

মেয়েদের রাইজিং স্টার এশিয়া কাপ টি-টুয়েন্টিতে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালের টিকিট কাটে বাংলাদেশ-এ দল। সেমিতে পাকিস্তান মেয়েদের বিধ্বস্ত করে ফাইনালে ওঠে লাল-সবুজের মেয়েরা। অপরাজিত থেকে শিরোপা জয়ের পথে বাংলাদেশের সামনে কেবল ভারত। দলগত পারফরম্যান্সে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে টিম টাইগ্রেস।

থাইল্যান্ডের ব্যাংককে রোববার বাংলাদেশ সময় দুপুর ১টায় গড়াবে ফাইনাল মহারণ। ম্যাচের আগের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় দলের অন্যতম সদস্য বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা জানিয়েছেন নিজেদের প্রত্যাশার কথা।

অপরাজিত থেকে ফাইনালে ওঠার অনুভূতি জানিয়ে মেঘলা বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। আমরা গ্রুপপর্বে তিনটা ম্যাচ জয়ের পর সেমিফাইনালে খুব ভালোভাবে পাকিস্তানের বিপক্ষে জিতেছি। দল হিসেবে পারফরম্যান্স করার কারণে আমরা এতদূর এসেছি।’

ফাইনালে দলগত পারফরম্যান্সে ভারতকে হারানোর আশাব্যক্ত করে মেঘলা বলেন, ‘কাল ভারতের সাথে ম্যাচ। চাইবো আমরা যেন দল হিসেবেই খেলতে পারি এবং দদলের প্রয়োজন অনুযায়ী সেরাটা দিতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

Scroll to Top