দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর – DesheBideshe

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর – DesheBideshe

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর – DesheBideshe

ঢাকা, ৫ মার্চ – বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ সংক্রান্ত কমিটির বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান যে বেকার যুবক ও যুবতীদের বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশি ও বিদেশি শিক্ষকদের সমন্বয়ে এসব ভাষা শিক্ষা কেন্দ্র চালু করার ওপর জোর দেওয়া হয়েছে যাতে তরুণরা বিভিন্ন দেশের ভাষা শিখে চাকরির সুযোগ পেতে পারে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির উপায় ও বিবিধ দিক নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিদেশে যাওয়ার জন্য কাউকে যেন নিজের সম্পদ বিক্রি করতে না হয় সেজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার জন্যও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

এস এম/ ৫ মার্চ ২০২৬



Scroll to Top