ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল – DesheBideshe

ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল – DesheBideshe

ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল – DesheBideshe

ঢাকা, ১৫ জানুয়ারি – বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে কমনওয়েলথের একটি পর্যবেক্ষক দল ঢাকায় আসছে বলে অন্তর্বর্তী সরকারকে জানানো হয়েছে।

নির্বাচন কমিশন ও সরকারি সূত্র জানিয়েছে, কমনওয়েলথ পর্যবেক্ষক দলের আগমন ইতোমধ্যে নিশ্চিত হয়েছে এবং তারা কয়েক দিনের মধ্যেই বাংলাদেশে পৌঁছাবে। প্রায় ৩০ সদস্যের এই দলটি নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

সূত্রগুলো জানায়, পর্যবেক্ষক দলটি নির্বাচনী পরিবেশ, প্রচার-প্রচারণা, ভোটগ্রহণ প্রক্রিয়া এবং নির্বাচনের সামগ্রিক নিরপেক্ষতা ও স্বচ্ছতা মূল্যায়ন করবে।

এর আগে ২০২৫ সালের নভেম্বরে কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে ঢাকা সফরে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন। সে সময় তিনি নির্বাচনকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য করার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিষয়ে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, কমনওয়েলথের মতো আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষক দলের উপস্থিতি নির্বাচনকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সহায়ক হবে। নির্বাচন কমিশন তাদের সর্বাত্মক সহযোগিতা দেবে।

এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬



Scroll to Top