তোরেসের হ্যাটট্রিকে পিএসজির হ্যাটট্রিক অভিযান শুরু

মাঝখানে একটি সুযোগ অবশ্য নষ্ট করেন দেম্বেলে। পিএসজির নিখুঁত আক্রমণের মুখে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েও একদম কাছ থেকে তার নেওয়া শট বারে লাগে। মঙ্গলবার ব্যালনের ডি’অরের ৩০ জনের তালিকায় মনোনয়ন পাওয়া পিএসজির ১০ তারকার একজন দেম্বেলে, যিনি গত বছরই প্রথমবারের মতো জিতেছেন ফুটবলের এই মর্যাদাপূর্ণ পুরস্কার।

স্লোভানের মুখোমুখি হওয়ার আগে পার্ক দে প্রিন্সেসে পিএসজির সাম্প্রতিক ফর্ম অবশ্য এতটা উজ্জ্বল ছিল না। টানা চার ম্যাচে জয়হীন থাকার পাশাপাশি তারা হজম করেছিল ৭ গোল, এমনকি লাঁসের কাছে হেরে হারিয়েছে ফরাসি সুপার কাপের শিরোপাও।

তবে একপেশে এই ম্যাচে দুর্বল প্রতিপক্ষকে পেয়ে তাণ্ডব চালাল পিএসজি। পুরো ম্যাচে তারা প্রতিপক্ষের গোল অভিমুখে শট নেয় ৩৫টি, যার ১৩টিই ছিল গোলবরাবর।

Scroll to Top