যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে তার জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আজ ৩ জুলাই শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ তাদের টেলিগ্রাম বার্তায় জানিয়েছে, ইসলামি বিপ্লবের শহীদ নেতার মরদেহ ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় আনা হয়েছে।
তথ্য অনুযায়ী, ধর্মীয় কমপ্লেক্সটিতেই দেশটির শীর্ষ রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় নেতাদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে জানাজা ও শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।


