তেলের দাম বাড়ায় জেট ফুয়েল সারচার্জ ও টিকিটের মূল্য বাড়াচ্ছে ইন্দোনেশিয়া – DesheBideshe

তেলের দাম বাড়ায় জেট ফুয়েল সারচার্জ ও টিকিটের মূল্য বাড়াচ্ছে ইন্দোনেশিয়া – DesheBideshe


তেলের দাম বাড়ায় জেট ফুয়েল সারচার্জ ও টিকিটের মূল্য বাড়াচ্ছে ইন্দোনেশিয়া – DesheBideshe

জাকার্তা, ৬ এপ্রিল – মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় জেট ফুয়েলের ওপর সারচার্জ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। পাশাপাশি অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটের মূল দামও ৯ থেকে ১৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধির অনুমতি দেওয়া হচ্ছে। দেশটির অর্থমন্ত্রী এয়ারলাঙ্গা হার্তার্তো জানিয়েছেন, জেট ফুয়েল সারচার্জ ১০ থেকে ৩৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে যাত্রীদের ওপর এই মূল্যবৃদ্ধির প্রভাব কমাতে সরকার অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটের ওপর ১১ শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট বহন করবে।

সরকারের এই ভর্তুকির পরিমাণ প্রতি মাসে প্রায় এক দশমিক তিন ট্রিলিয়ন রুপিয়াহ বা ৭৬ মিলিয়ন ডলার দাঁড়াবে। মধ্যপ্রাচ্যে সংঘাতের পরিস্থিতির ওপর নির্ভর করে দুই মাস পর এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বিমান সংস্থা এয়ারএশিয়া জানিয়েছে, তেলের দাম বাড়ার কারণে তারাও টিকিটের দাম বাড়াতে এবং রুট কমাতে বাধ্য হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর থেকে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।

রাষ্ট্রীয় তেল কোম্পানি পার্টামিনার তথ্য অনুযায়ী, জাকার্তার সুকর্ণ হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম মার্চ মাস থেকে ৭০ শতাংশের বেশি বেড়েছে। তবে সরকার অভ্যন্তরীণভাবে ব্যবহৃত পেট্রোল এবং প্রাকৃতিক গ্যাসের ওপর ভর্তুকি না কমানোর ওপর জোর দিয়েছে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী পূর্বায়া যুধি সাদেওয়া নিশ্চিত করেছেন, বছরের শেষ পর্যন্ত ভর্তুকিযুক্ত সাধারণ জ্বালানির দাম বাড়ানো হবে না। এছাড়া বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় কমাতে সরকার বিমানের খুচরা যন্ত্রাংশের ওপর আমদানি শুল্ক বাতিলেরও ঘোষণা দিয়েছে।

এস এম/ ৬ এপ্রিল ২০২৬



Scroll to Top