তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে : জ্বালানি মন্ত্রী

তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে : জ্বালানি মন্ত্রী

জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার (৭ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে সাংবাদিকদের ব্রিফিংকালে এমনটা জানান তিনি।

তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আরও ২ ভ্যাসেল আসছে : জ্বালানি মন্ত্রী

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যুদ্ধটা কতদিন চলবে, সেটি নিয়ে অনিশ্চয়তা আছে, এ কারণে রেশনিং করা হয়েছিল। রেশনিংয়ে ভয় পেয়ে মানুষ স্টক করা শুরু করেছেন। আসলে তেলের কোনো অভাব নেই। শুধু তাই নয়, ৯ তারিখে আরও দু’টি ভ্যাসেল আসছে। সুতরাং, তেলের কোনো সমস্যা নেই।

তিনি বলেন, জনগণের প্রতি আহ্বান- তাড়াহুড়ো করে কেনার দরকার নেই। মজুদ আছে, পেট্রোল পাম্পে তেল দেয়া হচ্ছে এবং এটি চলবে। তেলের জন্য লাইন দিয়ে সারারাত জাগার প্রয়োজন নেই। মানুষ গেলে তেল পাবে। যুদ্ধ কবে থামবে জানি না, সে কারণে সঞ্চয় করতে হচ্ছে। শর্টেজ পড়ার কোনো সুযোগ নেই। তবুও যেহেতু যুদ্ধ চলছে, খুব হিসাব করে চলতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধের ওপর নির্ভর করছে রেশনিং কতদিন চলবে। সরকার হিসেবে আশ্বস্ত করতে চাই, এত দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই। আর এলএনজির জন্য কাতার ছাড়াও বিকল্প ব্যবস্থা আছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এলএনজি-এলপিজি, সব ধরনের তেলের পর্যাপ্ত মজুদ আছে। আগামী দিনে যেন কোনো সংকট না হয় সেজন্য বিকল্প উৎস নিয়ে কাজ করছি। জনগণের প্রতি আহ্বান আতঙ্কিত হওয়ার কিছু নেই, বৈশ্বিক পরিস্থিতিতে আমরা সতর্ক হবো, সচেতন হবো।

Scroll to Top