তেজগাঁওয়ে মাদকের ৩১ মামলার আসামি সুরুজ গ্রেপ্তার

তেজগাঁওয়ে মাদকের ৩১ মামলার আসামি সুরুজ গ্রেপ্তার

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সুরুজ তেজগাঁওয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক বিক্রেতা। তিনি মূলত গাঁজার কারবার করেন। বয়স ৩০ হলেও তাঁর বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে ৩১টি।

সুরুজ গ্রেপ্তার হন, পরে জামিনে মুক্ত হন। এরপর আবারও গাঁজা বিক্রি শুরু করেন। একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানায় বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

Scroll to Top