তিন বিভাগে শৈত্যপ্রবাহ আরও তীব্র হওয়ার আশঙ্কা

তিন বিভাগে শৈত্যপ্রবাহ আরও তীব্র হওয়ার আশঙ্কা

দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ আগামী কয়েক দিনে আরও তীব্র আকার ধারণ করতে পারে। এরই প্রভাবে টানা দুই দিন দেশের তিন বিভাগে চরম শীত অনুভূত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

তিন বিভাগে শৈত্যপ্রবাহ আরও তীব্র হওয়ার আশঙ্কাতিন বিভাগে শৈত্যপ্রবাহ আরও তীব্র হওয়ার আশঙ্কা

আবহাওয়া বিশ্লেষকদের মতে, আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

বুধবার (৭ জানুয়ারি) কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ পূর্বাভাস দেন।

নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে। বিশেষ করে সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, আগামী শনিবার ও রবিবার তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওই সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

Scroll to Top