ডারউইনের ছেলে, এখানে শৈশব কাটিয়ে বেড়ে ওঠা জ্যাক ওয়েদারাল্ডের। প্রথমবার নিজ শহরে খেলতে নামবেন টেস্ট ম্যাচ। তার আগে, প্রথম টেস্টের পূর্বে ওয়েদারাল্ড বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের সঙ্গে ফটোসেশনে অংশ নিয়েছেন এবং মাছ শিকারে রোমাঞ্চকর সময় কাটান, সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি।
অস্ট্রেলিয়া দলের দুই কাণ্ডারী ক্যারি ও জ্যাক সোমবার তাসকিনকে নিয়ে ডারউইনের বিচে ফটোসেশনের পর মাছ শিকার এবং আড্ডায় মাতেন। শহরের ইস্ট পয়েন্ট বিচে টেস্ট-আড্ডা জমান তারা। শিকার পর্বে তাসকিনের বড়শিতে একটি সফল মাছ ধরার দৃশ্যের দেখা মেলে।
মূলত এটি ছিল টাইগার পেসারকে ডারউইনের মাছ শিকার ও জলতীরবর্তী সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। আয়োজনে তারা ওয়াটারফ্রন্টে একটি মিডিয়ার জন্য একত্রিত হয়েছিলেন। যার মধ্যে ছিল সাক্ষাৎকার এবং সিরিজ উদ্বোধনের জন্য একটি ফটোসেশন।
আগামী ১৩ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। গত ৩১ জুলাই দেশ ছাড়ে বাংলাদেশ দল। মূল সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলে ইনিংস এবং ৩৮ রানে হেরেছে টিম টাইগার্স।

