তালিকা করবে গোয়েন্দা সংস্থাগুলো, চাঁদাবাজি–সন্ত্রাসে ছাড় নয়: আইজিপি

তালিকা করবে গোয়েন্দা সংস্থাগুলো, চাঁদাবাজি–সন্ত্রাসে ছাড় নয়: আইজিপি

আইজিপি আলী হোসেন ফকির বলেন, প্রতিটি জেলা ও উপজেলায় গোয়েন্দা সংস্থা—ডিজিএফআই, এনএসআই ও পুলিশের বিশেষ শাখা (এসবি) অপরাধীদের তালিকা করবে। কয়েকজন অপরাধীর কারণে সমাজে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, তাদের আইনের আওতায় আনা হবে। দীর্ঘ মেয়াদে তারা যাতে জামিন না পায়, সেটাও আদালত নিশ্চিত করবেন।

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, মাদকের কারণে তরুণদের একটি অংশ অপরাধে জড়িয়ে পড়ছে। মাদকাসক্ত ব্যক্তিরা পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালাচ্ছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে সন্তানদের চলাফেরার বিষয়ে খোঁজখবর রাখতে হবে অভিভাবকদের। তারা কার সঙ্গে মিশছে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

Scroll to Top