তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে আহত বিএনপি নেতার মৃত্যু | চ্যানেল আই অনলাইন

তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে আহত বিএনপি নেতার মৃত্যু | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

নোয়াখালীর সদর উপজেলা থেকে ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিন মারা গেছেন।

শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান। এর আগে, গত বুধবার ২৪ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা এলাকায় তাদের বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনের আইল্যান্ডে উঠে যায়। এতে বিএনপি নেতা জামাল উদ্দিন মাথায় প্রচন্ড আঘাত পান। এ ঘটনায় আরও অন্তত ৩২ জন নেতাকর্মী আহত হয়।

নিহত জামাল নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

জামাল উদ্দিনের মৃত্যুতে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো গভীর শোক প্রকাশ করে বলেন, তার মৃত্যুতে বিএনপি এবং দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা তার পরিবারের পাশে রয়েছি।

শুক্রবার (২ জানুয়ারি) ৯টায় লক্ষী নারায়ণপুর বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Scroll to Top