
শোনা যাচ্ছে যে, দিয়ার ছবি প্রতি বছরই ভাইরাল হয়। দাবি করা হচ্ছে যে, ৬০০-র মধ্যে ৫৮১ পেয়েছেন এই স্টার কিড। এর মধ্যে তামিল আর ইংরাজিতে তিনি পেয়েছেন যথাক্রমে ৯৬ এবং ৯৭। এর পাশাপাশি অ্যাকাউন্টসে ৯৪, ফিজিক্স বা পদার্থবিদ্যায় ৯৯, রসায়ন বা কেমিস্ট্রিতে ৯৮ এবং কম্পিউটার সায়েন্সে ৯৭ পেয়েছেন দিয়া। তবে অনেকেই কমেন্টে জানিয়েছেন যে, এটা আসলে একটা পুরনো ছবি।
আসলে সন্তানদের পড়াশোনার জন্যই মূলত মুম্বইয়েই সংসার পেতেছিলেন তারকা দম্পতি সূর্য এবং জ্যোতিকা। গত বছরেই দিয়ার প্রাপ্ত নম্বরের ছবি ভাইরাল হয়েছিল। আসলে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল বেরোনোর সঙ্গে সঙ্গেই এই ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল।


