ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ স্বাভাবিক | চ্যানেল আই অনলাইন

ঢাকার সাথে উত্তরবঙ্গের যোগাযোগ স্বাভাবিক | চ্যানেল আই অনলাইন
Channeliadds-30.01.24Nagod

টাঙ্গাইলের বাসাইলে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় ৪ ঘণ্টা পর ট্রেনের বিকল ইঞ্জিন উদ্ধারের পর বেলা পৌনে ১২টা থেকে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টার দিকে ট্রেনটি টাঙ্গাইলের বাসাইলের সোনালিয়া এলাকায় পৌঁছালে ইঞ্জিন বগি বিকল হয়ে যায়।

টাঙ্গাইল, গাজিপুর ও সিরাজগঞ্জের বেশ ক‌য়েক‌টি স্টেশ‌নে বি‌ভিন্ন গ‌ন্তব্যের ট্রেন আটকা প‌ড়ায় ভোগান্তি পড়তে হয় যাত্রীদের। বিপর্যয় ঘটে ট্রেনের সিডিউলের।

এ বিষয়ে ট্রেনের পরিচালক ওমর আলী বলেন, টাঙ্গাইলের ঘারিন্দা থেকে ছেড়ে আসার ১৫ মিনিট পরই ইঞ্জিনের শক্তি ও ব্রেক কাজ করছিল না।এরপর থেকে ঢাকা ও উত্তরের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে। পরে ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন এসে ইঞ্জিন বগি উদ্ধার করে টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশনে নিয়ে আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Reneta April 2023

Scroll to Top