পুলিশ বলছে, চুরি করতে এসে বাধার মুখে ছুরিকাঘাত করা হয়েছে, নাকি এ ঘটনার পেছনে অন্য কিছু রয়েছে, সেটা তদন্ত করা হচ্ছে।
বাসার ভাড়াটে শিক্ষার্থী মো. বাঁধন বলেন, রাত আড়াইটার দিকে চিৎকার শুনে নিচে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বাড়ির মালিক। তাঁর স্ত্রীও আহত হয়েছেন। তাঁদের প্রথমে বেসরকারি একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোরে আবদুর রশিদকে মৃত ঘোষণা করা হয়।