ঢাকার গুরুত্বপূর্ণ তিন থানায় ওসি পদে রদবদল – DesheBideshe

ঢাকার গুরুত্বপূর্ণ তিন থানায় ওসি পদে রদবদল – DesheBideshe

ঢাকার গুরুত্বপূর্ণ তিন থানায় ওসি পদে রদবদল – DesheBideshe

ঢাকা, ২৪ মার্চ – ঢাকা মহানগর পুলিশের তিনটি গুরুত্বপূর্ণ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে রদবদল আনা হয়েছে। বনানী, ভাটারা এবং উত্তরা পশ্চিম থানার ওসি পদে এই পরিবর্তন আনা হয়।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে উত্তরা পশ্চিম থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন বনানী থানার সাবেক ওসি খালিদ মুনসুর। অন্যদিকে লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ ফরিদুর ইসলামকে বনানী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি লাইনওয়ারের আরেক নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে সংশ্লিষ্ট আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পুলিশ প্রশাসনের এই রদবদলকে স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।

এনএন/ ২৪ মার্চ ২০২৬



Scroll to Top