ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস – DesheBideshe

ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস – DesheBideshe

ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস – DesheBideshe

ঢাকা, ৯ মার্চ – রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকাগুলোতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এসব এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই বিশেষ পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি এই বাতাস অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার রূপ নিয়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ওই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ।

এস এম/ ৯ মার্চ ২০২৬



Scroll to Top