ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫ উদ্বোধন | চ্যানেল আই অনলাইন

ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন ২০২৫ উদ্বোধন | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অনুষ্ঠিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫। আজ ভোরে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এ আয়োজন উদ্বোধন করেন।

আজ (৮ ফেব্রুয়ারি) শনিবার ভোর পাচঁটায় রাজধানীর ৩০০ ফুটে এই ম্যারাথনের প্রথম দৌঁড় শুরু হয়। এবারের প্রতিপাদ্য-‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি’।

এখন পর্যন্ত দেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে এটিই সর্ববৃহৎ। এবার ১০ হাজার দৌঁড়বিদ এতে অংশ নিয়েছেন। এছাড়াও ১০টি দেশের বেশ কয়েকজন বিদেশী ম্যারাথনার প্রতিনিধিত্ব করছেন।

অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে এবং শারীরিক সুস্থতা বৃদ্ধি করবে।

Scroll to Top