ডিইউজে’র যৌথ সভাপতি তপু-সোহেল, সাধারণ সম্পাদক আকতার | চ্যানেল আই অনলাইন

ডিইউজে’র যৌথ সভাপতি তপু-সোহেল, সাধারণ সম্পাদক আকতার | চ্যানেল আই অনলাইন

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাচনে সভাপতি পদে যৌথভাবে সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম মিঠু।

এর আগে, সোমবার ১১ মার্চ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ৯টায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

নির্বাচনে সভাপতি পদে সাজ্জাদ আলম খান তপু ও সোহেল হায়দার চৌধুরী সমান সংখ্যক ৮১২ ভোট পেয়েছেন। তারা এক বছর করে দায়িত্ব পালন করবেন। লটারির মাধ্যমে প্রথম বছর সোহেল হায়দার চৌধুরী এবং দ্বিতীয় বছর সাজ্জাদ আলম খান তপু দায়িত্ব পালন করবেন বলে দুই প্রার্থীর উপস্থিতিতে সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছে।

নির্বাচিত বাকি সদস্যরা হলেন: ইব্রাহিম খলিল খোকন (সহ-সভাপতি), মো. শাহজাহান মিঞা (যুগ্ম সম্পাদক), সোহেলী চৌধুরী (কোষাধ্যক্ষ), গোলাম মুজতবা ধ্রুব ( সাংগঠনিক সম্পাদক), আসাদুর রহমান (আইন বিষয়ক সম্পাদক), মুহাম্মদ মামুন শেখ (প্রচার ও প্রকাশনা সম্পাদক), জান্নাতুল ফেরদৌস চৌধুরী (দপ্তর সম্পাদক), শাহজাহান স্বপন (কল্যাণ সম্পাদক) ,দুলাল খান ( ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), সুমি খান (নারী বিষয়ক সম্পাদক)।

Reneta April 2023

এছাড়াও জি এম মাসুদ ঢালী, সাজেদা হক, নাসরিন বেগম গীতি, এ এম শাহজাহান মিয়া, আনোয়ার সাদাত সবুজ, আহমেদ মুশফিকা নাজনীন এবং রারজানা সুলতান নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ফরিদ হোসেন। এবারের নির্বাচনে ১৪টি পদে মোট ৭৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Scroll to Top