
বাগদাদ, ১৭ জুলাই – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ১০ মিলিয়ন বা এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এবং রাশিয়ার সংবাদমাধ্যম আরটি এই তথ্য নিশ্চিত করেছে।
ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামক গোষ্ঠীটি বৃহস্পতিবার এক বিবৃতিতে এই পুরস্কারের ঘোষণা দেয়। তাদের অভিযোগ, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে নিহত কমান্ডারদের নিয়ে ট্রাম্প অত্যন্ত অবমাননাকর মন্তব্য করেছেন।
এই আপত্তিকর মন্তব্যের প্রতিবাদেই তারা এই পদক্ষেপ নিয়েছে। তবে পুরস্কারের অর্থ প্রদানের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো জানা যায়নি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এমন ঘোষণা এল।
এস এম/ ১৭ জুলাই ২০২৬


