ট্রলারে তল্লাশি চালাতেই পাওয়া গেল ৩৫০ কেজি হরিণের মাংস

আজ শুক্রবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধার করা আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্য প্রাণী হত্যা ও পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. বদিউজ্জামান বলেন, রাত ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান চলে। উদ্ধার করা হরিণের মাংস মাটিচাপা দেওয়া হয়েছে।

Scroll to Top