টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় ব্যাটারিচালিত অটোভ্যান চালকসহ দু’জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে উপজেলার জোকারচর ১৮ নম্বর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক তাহেরুল ইসলাম জানান, সকালে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে চালক ও এক যাত্রী যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন। এসময় ব্রিজের সামনে পৌছালে পেছন থেকে একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এসময় ভ্যানচালক ও এক যাত্রী ওই বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

ঘাতক বাসটি আটক করলেও এর চালক ও সহকারি পলাতক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে যমুনা সেতু থানায় রাখা হয়েছে।




