এই খবরটি পডকাস্টে শুনুনঃ
টঙ্গীতে কেমিক্যাল কারখানার আগুনে শতভাগ দগ্ধ হয়ে ফায়ার ফাইটার শামীম আহমেদ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় মারা গেছেন তিনি।
তিনি টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০৪ সালের ১৬ আগস্ট ফায়ার সার্ভিসে যোগদান করেন। তার বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি ৩ সন্তান ও স্ত্রী রেখে গেছেন।
উল্লেখ্য, গত সোমবার (২২ সেপ্টেম্বর) সাহারা মার্কেট টঙ্গীতে কেমিক্যাল কারখানার আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন তিনি।




