জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টার – DesheBideshe

ঢাকা, ২৫ মার্চ – দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। বুধবার সচিবালয়ে সরকারের একমাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে জ্বালানি তেল কিনছে। তবে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় দেশে তেলের দাম বাড়ানো হচ্ছে না। এই পরিস্থিতিতে জনগণকে জ্বালানি ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার পরামর্শ দেন তিনি।

কাতারের গ্যাসক্ষেত্রে হামলার প্রসঙ্গ টেনে তিনি জানান, ওই হামলায় তাদের জ্বালানি খাতের প্রায় ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে চুক্তি অনুযায়ী বাংলাদেশের এলএনজি পাওয়া নিয়ে একধরনের শঙ্কা তৈরি হয়েছে। এই সংকটময় মুহূর্তে জ্বালানি পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধের পাশাপাশি অবৈধ মজুতের বিষয়েও সতর্ক করেন তিনি। কোনো পাম্প মালিক অবৈধভাবে জ্বালানি মজুত করছেন কি না, তা খতিয়ে দেখতে সরকারের নজরদারি বাড়ানো হবে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

এস এম/ ২৫ মার্চ ২০২৬

Scroll to Top