জি২০ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে মোদির কুশল বিনিময়

জি২০ সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে মোদির কুশল বিনিময়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি ব্রাজিলের রিও ডি জেনিরোতে চলমান জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে ফাঁকে একাধিক বিশ্ব নেতার সঙ্গে কুশল বিনিময় করেছেন। সম্মেলনের প্রথম দিন সোমবার তিনি ব্রাজিল, সিঙ্গাপুর ও স্পেনসহ আরও কিছু দেশের নেতাদের সঙ্গে এসব কুশল বিনিময় করেন।

রিও ডি জেনিরোতে মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান আয়োজক দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোদি লিখেছেন, ‘রিও ডি জেনিরোতে জি২০ সম্মেলনের কার্যক্রমের জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছি। উষ্ণ অভ্যর্থনার জন্য প্রেসিডেন্ট লুলার কাছে আমি কৃতজ্ঞ।’

Scroll to Top