শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি বরখাস্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আগামী বৃহস্পতিবার হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একাধিক অভিযোগ থাকার কথা আদালতকে জানিয়েছে প্রসিকিউশন। এদিকে র্যাবের টিএফআই সেল এবং ডিজিএফআই-এর জেআই সেলের গোপন বন্দিশালা প্রথমবারের মতো পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল।



