জার্মানির প্রথম ম্যাচে যেমন হতে পারে একাদশ | চ্যানেল আই অনলাইন

জার্মানির প্রথম ম্যাচে যেমন হতে পারে একাদশ | চ্যানেল আই অনলাইন

বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। গ্রুপপর্বের প্রথম ম্যাচে দেশটি নামবে বিশ্বকাপে একেবারেই অচেনা দেশ কুরাসাওয়ের বিপক্ষে। ম্যাচে কোচ জুলিয়ান নাগেলসম্যান সেরা একাদশ নামাবেন নাকি পরীক্ষা-নিরীক্ষা করবেন সেটাও আলোচনায়।

জার্মানির বিপক্ষে ইতিহাস তৈরি গড়তে চলছে কুরাসাও। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম লোকসংখ্যা দেশ হিসেবে বিশ্বকাপে আসার রেকর্ড গড়েছে তারা। ভেঙেছে ২০১৮ সালে আইসল্যান্ডের গড়া রেকর্ড।

জার্মানির প্রথম ম্যাচে গোলকিপার হিসেবে দেখা যেতে পারে অবসর ভেঙে ফেরা ম্যানুয়েল নয়্যারকে। ডিফেন্ডার হিসেবে দেখা যেতে পারে নাথানিয়েল ব্রাউন, নিকো শ্লোটারবেক, জোনাথন তাহ এবং অ্যান্টনিও রুডিগারকে।

মিডফিল্ডে থাকতে পারেন অভিজ্ঞ জশুয়া কিমিখ, ফেলিক্স নেমেচা এবং আলেকজান্ডার পাভলোভিচ। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকতে পারেন জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান রির্টজ এবং লেরয় সানে।

ফরোয়ার্ড হিসেবে একমাত্র থাকতে পারেন কাই হাভার্টজ। তবে ফরোয়ার্ড এবং অ্যাটাকিং মিডফিল্ডকে সমানতালেও খেলাতে পারেন জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান।

কুরাসাও’র বিপক্ষে যেমন হতে পারে জার্মানির একাদশ
গোলকিপার: ম্যানুয়েল নয়্যার।
ডিফেন্ডার: নাথানিয়েল ব্রাউন, নিকো শ্লোটারবেক, জোনাথন তাহ, অ্যান্টনিও রুডিগার।
মিডফিল্ড: জশুয়া কিমিখ, ফেলিক্স নেমেচা, আলেকজান্ডার পাভলোভিচ।
ফরোয়ার্ড: কাই হাভার্টজ।

Scroll to Top