ইংরেজি মাধ্যমে পরিচালিত কোর্সে আবেদনকারীদের সাধারণত আইএলটিএস বা টোয়েফল পরীক্ষার স্কোর জমা দিতে হয়। অন্যদিকে জার্মান ভাষায় পরিচালিত কোর্সে ভর্তি হতে হলে টেস্টড্যাফ বা ডিএসএইচ (TestDaF বা DSH) পরীক্ষার মাধ্যমে জার্মান ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হয়।
স্নাতক পর্যায়ের ভর্তির ক্ষেত্রে কিছু বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টেস্টঅ্যাস (TestAS) নামে একটি অ্যাপটিটিউড পরীক্ষার ফলাফল চায়। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ের স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামে অনেক সময় জিআরই পরীক্ষার স্কোর প্রয়োজন হয়। এ ছাড়া কিছু বিজনেস স্কুলের এমবিএ ও ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট কোর্সে ভর্তির জন্য জি–ম্যাট স্কোর চাওয়া হয়।



