বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, জামায়াতে ইসলামীর এই দেশে কোন অবদান নেই, তারা মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, দলটির হাতে দেশ নিরাপদ নয়। অন্তর্বর্তী সরকার যদি মনে করে জাতীয় নির্বাচন না দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে তবে তাদের অবস্থাও বিগত ফ্যাসিস্ট সরকারের মত হবে বলে মন্তব্য করেন তিনি।





