জাতীয় দলের ফুটবলারদের ‘খেপ’ খেলা নিয়ে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী – DesheBideshe



ঢাকা, ১১ আগস্ট – জাতীয় দলের ফুটবলারদের স্থানীয় পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেওয়া বা ‘খেপ’ খেলা নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নিয়মিত সরকারি ভাতা ও পেশাগত স্বীকৃতি পাওয়ার পরেও খেলোয়াড়দের এমন আচরণকে অপেশাদারিত্ব এবং দেশের প্রতি অঙ্গীকারের অভাব হিসেবে দেখছেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি হিসেবে মাসিক ক্রীড়াভাতা প্রদান করছে। এরপরেও জাতীয় দলের খেলোয়াড়দের বিভিন্ন জায়গায় খেপ খেলতে যাওয়া কোনোভাবেই সমীচীন নয়।

এই বিষয়টি নিয়ে তিনি অচিরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে সভাপতির সাথে সরাসরি আলোচনা করবেন। আমিনুল হক আরও জানান, ব্যস্ততার কারণে এখন পর্যন্ত বাফুফে সভাপতির সাথে বিস্তারিত কথা বলা সম্ভব হয়নি। তবে খুব দ্রুতই বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে সংশ্লিষ্ট খেলোয়াড়দের সতর্ক করা হবে।

তিনি আরও বলেন যে প্রাথমিক পর্যায়ে আমরা খেলোয়াড়দের সতর্ক করতে চাই এবং পরবর্তীতে পরিস্থিতির উন্নতি না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিন্তা করা হবে।

এস এম/ ১১ আগস্ট ২০২৬



Scroll to Top