জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত – DesheBideshe

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত – DesheBideshe

জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত – DesheBideshe

ঢাকা, ১৬ মার্চ – ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, মুসল্লিদের ঈদের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে বৃষ্টি হলে জামাতের সময়ের পরিবর্তন হতে পারে।

জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান।

প্রশাসক উল্লেখ করেন, এই ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। আবহাওয়া গরম থাকায় মাঠের কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার পাশাপাশি পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা করা হবে। সবার জন্য ওজুখানা এবং নারীদের জন্য আলাদা প্রবেশ পথের ব্যবস্থা রাখা হয়েছে। একইসঙ্গে ভ্রাম্যমাণ শৌচাগার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী এবারের ঈদের নামাজ জাতীয় ঈদগাহে আদায় করবেন। নগরবাসীর যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ পড়তে চান, তাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

নিরাপত্তার স্বার্থে মুসল্লিদের এমন কোনো বস্তু বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে যা নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। পরিদর্শনের সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এনএন/ ১৬ মার্চ ২০২৬



Scroll to Top