জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে আলজেরিয়ার সমর্থন – DesheBideshe

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে আলজেরিয়ার সমর্থন – DesheBideshe

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে আলজেরিয়ার সমর্থন – DesheBideshe

ঢাকা, ৩ মার্চ – জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমানকে সমর্থন জানিয়েছে আলজেরিয়া।

মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে এই সমর্থনের কথা জানান ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. হুমায়ুন কবিরের সঙ্গে তিনি এই বৈঠক করেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের জনগণের কল্যাণে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশ সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

অন্যদিকে আলজেরিয়ান রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তার দেশের দৃঢ় আগ্রহের কথা জানান এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে যৌথ উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠক শেষে উভয় পক্ষই ভবিষ্যতে উচ্চপর্যায়ের সফর ও নিয়মিত সংলাপের মাধ্যমে সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।

এম ম/ ৩ মার্চ ২০২৬



Scroll to Top