জাকসু নির্বাচন: তৃতীয় দিনেও চলছে ভোট গণনা | চ্যানেল আই অনলাইন

জাকসু নির্বাচন: তৃতীয় দিনেও চলছে ভোট গণনা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল এখনও ঘোষণা করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ২১টি হলের মধ্যে ১৪টিতে ভোট গণনা শেষ হয়েছে। বাকিগুলোতে চলছে গণনা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত ২১টি হলের মধ্যে ১২টি হলে ভোট গণনা শেষ হয়েছে।

হল সংসদের ভোট গণনা শেষ করার পর চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। উভয়ক্ষেত্রেই ভোট ম্যানুয়ালি হাতে গণনা করা হচ্ছে।

এদিকে, অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের এক সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। তিনি ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি। তিনি বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, বিভিন্ন অনিয়ম হয়েছে। অনেক অভিযোগ উঠেছে। আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। গতকাল থেকেই আমার ওপর চাপ ছিল, তবুও আমি পদত্যাগ করছি। এখন পদত্যাগ না করলে পরে যদি অনিয়মের কথা বলি, তখন প্রশ্ন উঠবে কেন পদত্যাগ করিনি।’

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে। এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হলেও এখনো সম্পূর্ণ ফলাফল প্রকাশিত হয়নি।

Scroll to Top