এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল তুরস্ক ও জর্জিয়া। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে জর্জিয়াকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে তুরস্ক।
জার্মানির সিগন্যাল ইদুনা পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে জর্জিয়াকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে তুরস্ক। তুরস্কের হয়ে মার্ট মুডার, আরদা গুলের ও কেরেম আক্তুরকোগলু মিলে তিন গোল করেন। জর্জিয়ার হয়ে একমাত্র গোলটি করেন জর্জেস মিকাউটাদজে।
ম্যাচে ৫৬ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল তুরস্কের। ২২টি শটের মধ্যে ৮টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। অপরদিকে, জর্জিয়া ১৪টি শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখে।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় তুরস্ক। ২৫ মিনিটে মুডার গোলে এগিয়ে যাওয়ার পর ৩২ মিনিটে সমতায় ফেরে জর্জিয়া। বিরতির আগ পর্যন্ত তুরস্কের সঙ্গে সমানেসমান লড়াই করে গেলেও বিরতির পর সেটি ধরে রাখতে পারেনি তারা।

৬৫ মিনিটে আরদা গুলেরের গোলে ব্যবধান ২-০ করে তুরস্ক। এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও জালের দেখা পায়নি জর্জিয়া। ৯০ মিনিটের পর যোগ করার সময়ে আরো একটি গোল করে ব্যবধান ৩-১তে নিয়ে যায় তুরস্ক।
গ্রুপ এফ এর প্রথম ম্যাচে শেষপর্যন্ত জর্জিয়াকে হারিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে তুরস্ক। রাতের আরেক ম্যাচে একই গ্রুপে রোনালদোর পর্তুগাল মাঠে নামবে চেক রিপাবলিকের বিপক্ষে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত একটায় শুরু ম্যাচ।





