জয়পুরহাটে স্বতন্ত্র ও বিএনপি কর্মীদের সংঘর্ষে আহত ৯, প্রার্থীকে থানায় নিলো যৌথ বাহিনী – DesheBideshe

জয়পুরহাটে স্বতন্ত্র ও বিএনপি কর্মীদের সংঘর্ষে আহত ৯, প্রার্থীকে থানায় নিলো যৌথ বাহিনী – DesheBideshe

জয়পুরহাটে স্বতন্ত্র ও বিএনপি কর্মীদের সংঘর্ষে আহত ৯, প্রার্থীকে থানায় নিলো যৌথ বাহিনী – DesheBideshe

জয়পুরহাট, ১১ ফেব্রুয়ারি – জয়পুরহাটে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষের ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। বুধবার বিকেল ৪টার দিকে জয়পুরহাট সরকারি কলেজ ভোটকেন্দ্রের দ্বিতীয় গেটের সামনে এ সহিংসতার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার বিকেলে তিনটি গাড়ি নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে চাইলে বাধার মুখে পড়েন।

অভিযোগ রয়েছে, বিএনপির কর্মীরা তাদের কেন্দ্রে যেতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রার্থী তার কর্মীদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করলেও দুই কর্মী আটকা পড়ে মারধরের শিকার হন। আহতরা হলেন রোমান, আলী হামজা, তামজিদ, তৌফিক, আব্দুল্লাহ, রাজীব, আল-আমিন, সোহাগ ও রোহান। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন কর্মীদের দেখতে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর লোকজন সাংবাদিকদের লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে কড়া পাহারায় সাবেকুন নাহারকে হাসপাতাল থেকে উদ্ধার করে জয়পুরহাট থানায় নিয়ে যাওয়া হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএএস/ ১১ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top