বাবার সঙ্গে রাশেদুল ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। তবে সেখানে কাজ না থাকায় প্রায় দেড় মাস ধরে বাড়িতেই ছিলেন। এ সময় পাশের এলাকার তিন যুবকের সঙ্গে তাঁর চলাফেরা ও আড্ডা বাড়ে। তাঁদের সঙ্গে তিনি বিভিন্ন স্থানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
এ হত্যাকাণ্ডের ঘটনায় ওই তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন জসিম উদ্দিন (২৪), রফিক (২৮) ও মোজাম্মেল হোসেন (২৭)।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা রাশেদুলকে শ্বাসরোধে হত্যার কথা জানিয়েছে। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।