ছাগলকাণ্ডের মতিউরের গোপন বৈঠক: ১১ পুলিশ বরখাস্ত

ছাগলকাণ্ডের মতিউরের গোপন বৈঠক: ১১ পুলিশ বরখাস্ত

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে আদালতে হাজির করার সময় নরসিংদীর এক রেস্তোরাঁয় তিনি একজনের সঙ্গে গোপন বৈঠক করেন। এই বৈঠকের সুযোগ করে দেওয়ায় কিশোরগঞ্জের এসআই আবুল কাশেমসহ ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এই সিদ্ধান্ত নেন। ঘটনাটি ঘটে গত ১২ আগস্ট, শিবপুরের নিরালা হাড্ডি রেস্তোরাঁয়। বর্তমানে মতিউর রহমান কাশিমপুর কারাগারে আছেন।

Scroll to Top