ছয় ঘণ্টার ব্যবধানে দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম | চ্যানেল আই অনলাইন

ছয় ঘণ্টার ব্যবধানে দেশে আবারও বাড়লো স্বর্ণের দাম | চ্যানেল আই অনলাইন

দেশের বাজারে স্বর্ণের দাম মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ৪৩৩ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

শনিবার বিকেলে বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধি পাওয়ায় এই নতুন দাম কার্যকর করা হয়েছে বিকেল ৪টা থেকে। এর আগে সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৭ টাকা বাড়ানো হয়েছিল। ছয় ঘণ্টার ব্যবধানে আবার দাম বাড়ানো হলো।

২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ১৪০ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ৩ হাজার ৬১৬ টাকা বৃদ্ধি পেয়ে এক লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে এক লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুপার দাম অপরিবর্তিত আছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা।

এতে দেখা যায়, টানা সাত দফা দাম কমানোর পর আজ সকালে বাজুস প্রথমে সোনার দাম বাড়িয়েছিল, এরপর বিকেলে পুনরায় মূল্য বৃদ্ধি করা হয়েছে।

Scroll to Top