চ্যানেল আইয়ের বগুড়া প্রতিনিধি রউফ জালাল মারা গেছেন | চ্যানেল আই অনলাইন

চ্যানেল আইয়ের বগুড়া প্রতিনিধি রউফ জালাল মারা গেছেন | চ্যানেল আই অনলাইন

চ্যানেল আইয়ের বগুড়া প্রতিনিধি রউফ জালাল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় নিজের ভাড়া বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি বগুড়া শহরের সূত্রাপুর এলাকার বাসায় তিনি স্ট্রোক করেন। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুটা সুস্থ হলে বাড়িতে এনে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল।

রউফ জালাল ২০০২ সাল থেকে চ্যানেল আইয়ের বগুড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ জোহর সেউজগাড়ী জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে নামাজগড় আনজুমানই কবরস্থানে দাফন করা হবে।

Scroll to Top