চুঁচুড়ায় তৃণমূল ভবনে উড়ল লাল পতাকা | চ্যানেল আই অনলাইন

চুঁচুড়ায় তৃণমূল ভবনে উড়ল লাল পতাকা | চ্যানেল আই অনলাইন

ভারতের চুঁচুড়া এলাকায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস-এর দলীয় কার্যালয় হিসেবে ব্যবহৃত একটি ভবন সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিটু) নেতৃত্বের হাতে তুলে দেওয়া হয়েছে। ভবনটিতে পুনরায় সিটুর দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।

বুধবার (২৭ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হুগলির খাদিনা মোড়ে অবস্থিত ভবনটি একসময় সিটুর অফিস ছিল। ২০১১ সালে বামফ্রন্ট সরকারের পতন এবং তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর সেটি তৃণমূলের দখলে যায়। পরে তৎকালীন বিধায়ক অসিত মজুমদার প্রায় ১৫ বছর ধরে ভবনটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেন।

তথ্য সূত্রে জানা যায়, ওই কার্যালয়ে জেলা তৃণমূল নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হতো এবং রাজনৈতিক কর্মকাণ্ডও পরিচালিত হতো। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হুগলিতে ভারতীয় জনতা পার্টি জয়ী হওয়ার পর ভবনটি এক দফা দখলের ঘটনা ঘটে। পরে প্রশাসনের সহায়তায় তা পুনরুদ্ধার করে তৃণমূল।

চুঁচুড়ায় তৃণমূল ভবনে উড়ল লাল পতাকা | চ্যানেল আই অনলাইন
ছবি: সংগৃহীত

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর বিভিন্ন দখলকৃত কার্যালয় ফেরত দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে খাদিনা মোড়ের অফিসটি সিটু নেতৃত্বের হাতে ফিরিয়ে দেন অসিত মজুমদার। এ সময় তিনি বলেন, যাদের অফিস, তাদের কাছেই তা ফিরিয়ে দেওয়া হলো।

সিটু নেতা গুরুদাস বন্দ্যোপাধ্যায় বলেন, বাম সরকার পরিবর্তনের পর তাদের অফিস দখল হয়েছিল। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ভবনটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা মনে করছেন।

অসিত মজুমদার বলেন, তিনি রাজনীতিতে ভিন্ন ধরনের চর্চায় বিশ্বাস করেন। সব দলই থাকবে, সবারই অধিকার আছে। আমি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বেই রাজনীতি করব।

এদিকে চুঁচুড়ার ভারতীয় জনতা পার্টি বিধায়ক সুবীর নাগ বলেন, যাদের যা প্রাপ্য, তা ফিরিয়ে দেওয়া হলে সেটি দৃষ্টান্ত হয়ে থাকে।

Scroll to Top