
বেইজিং,২১ সেপ্টেম্বর- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি এই রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সফরের সময় শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি বিশ্ব শান্তি ও উন্নয়ন নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণ বাড়াতে চায়। একই সঙ্গে দুই দেশের মতপার্থক্য যথাযথভাবে মোকাবিলা করে উভয় দেশের জনগণের কল্যাণে কাজ করা এবংনে রাশিয়ার জনগণের স্বাধীনভাবে নেওয়া সিদ্ধান্তকে চীন সমর্থন করে। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুালয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ছয় মাসের মধ্যে দুই দেশের প্রেসিডেন্টের এই সফর-বিনিময় ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও সহযোগিতা বাড়াতে চায়। একই সঙ্গে দুই দেশের মতপার্থক্য যথাযথভাবে মোকাবিলা করে উভয় দেশের জনগণের কল্যাণে কাজ করা এবং বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নিতে বেইজিং প্রস্তুত।
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় ডুমা নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় দেশটিকে অভিনন্দন জানিয়েছে চীন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান গুও জিয়াকুন।
তিনি আরও বলেন, নির্বাচনে রাশিয়ার জনগণের স্বাধীনভাবে নেওয়া সিদ্ধান্তকে চীন সমর্থন করে। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত বেইজিং।
এস এম/ ২১ সেপ্টেম্বর ২০২৬



