চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

জামালপুর জেলা কারাগারে বন্দি জিয়াউল হক জিয়া (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিহত জিয়াউল হক জিয়া আওয়ামী লীগের জামালপুর জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ডি.কে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।

কারাগার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হঠাৎ তার রক্তচাপ কমে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় এ বছরের ১৫ জানুয়ারি গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

জামালপুর জেলা কারাগারের সহকারী সার্জন ডা. শামীম রেজা বলেন, ‘নিহতের রক্তচাপ হঠাৎ কমে গিয়েছিল। পরে তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

Scroll to Top