চালকদের অদক্ষতা ও প্রশিক্ষণের অভাব দুর্ঘটনার অন্যতম কারণ তথ্যমন্ত্রী – DesheBideshe

চালকদের অদক্ষতা ও প্রশিক্ষণের অভাব দুর্ঘটনার অন্যতম কারণ তথ্যমন্ত্রী – DesheBideshe

চালকদের অদক্ষতা ও প্রশিক্ষণের অভাব দুর্ঘটনার অন্যতম কারণ তথ্যমন্ত্রী – DesheBideshe

বরিশাল, ২৭ ফেব্রুয়ারি – সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে চালকদের পেশাদারিত্ব ও যথাযথ প্রশিক্ষণের অভাবকে দায়ী করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শুক্রবার সকালে বরিশাল মহানগরীর সার্কিট হাউজে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন যে চালক, পথচারী ও সড়ক ব্যবস্থাপনায় যারা নিয়োজিত তাদের সবাইকেই দায়িত্বশীল হতে হবে।

চালক নিয়োগের ক্ষেত্রে পেশাদারি পরীক্ষা সঠিকভাবে সম্পন্ন না হওয়া এবং পরবর্তী প্রশিক্ষণ ও সচেতনতা প্রক্রিয়ার অভাব দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন। বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার ফারজানা ইসলাম ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী আরও বলেন যে নীতিনির্ধারকরা আন্তরিক হলে নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতার ব্যবস্থা করা কঠিন কোনো কাজ নয়। সরকারের উচিত চালকদের প্রশিক্ষণ ও সড়ক সচেতনতার ধারাবাহিক প্রক্রিয়া নিশ্চিত করা এবং রাষ্ট্রকে আরও মানবিক করে গড়ে তোলা।

সড়ক দুর্ঘটনা শুধু প্রাণহানি ঘটায় না বরং পুরো পরিবারকে নিঃস্ব করে দেয় উল্লেখ করে তিনি রাষ্ট্র ও সমাজকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ঢাকা ও বরিশাল হাইওয়ে এখনো পুরোপুরি পরিকল্পিত নয় উল্লেখ করে তিনি কার্যকর রোড ম্যানেজমেন্ট ও স্পিড কন্ট্রোলের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে পিরোজপুরের ৭ জন ও বরিশালের ৫৪ জনসহ মোট ৬১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে ২ কোটি ১৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এম ম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top