
ছবি: সংগৃহীত।
টোস্ট পারফেক্ট না হলে কি বিকেলের চা জমে? বিশেষ করে আপনি যদি চা-প্রেমী হয়ে থাকেন, চায়ের সঙ্গে মানানসই ও সুস্বাদু টোস্ট আপনার চাই-ই চাই। ভাবুন তো একবার—বিকেলে বা সন্ধ্যায় গরম ধোঁয়া ওঠা এক কাপ চা নিয়ে বসেছেন। সেই চায়ে টোস্টটি ভিজিয়ে নিচ্ছেন আলতো করে। কেউ একটু বেশি নরম পছন্দ করেন, আবার কেউ অল্প; যার যেমন রুচি! তারপর মুচমুচে এক কামড়… আহা, দারুণ এক অনুভূতি!
চায়ের সঙ্গে সঠিক টোস্ট পেলেই কেবল এমন অনুভূতি পাওয়া সম্ভব। আর চা-প্রেমীদের জন্য তেমনই এক পারফেক্ট টোস্ট এখন বাজারে এনেছে দেশের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড—‘রুচি টোস্ট’। এতে যেমন রয়েছে পারফেক্ট ক্রাঞ্চ (মুচমুচে ভাব), তেমনই পারফেক্ট টেস্ট।
সারাদিনের ব্যস্ততা শেষে বাঙালির বিকেল বা সন্ধ্যা মানেই এক কাপ জমজমাট চায়ের আড্ডা। কাপ হাতে জমে ওঠে নানা গল্প। আর চায়ে কিছু একটা ডুবিয়ে না খেলে যেন সেই আড্ডা ঠিক জমে ওঠে না! সেখানেই টোস্টের মাহাত্ম্য। বাড়িতে অতিথি আপ্যায়ন কিংবা পারিবারিক আড্ডায় টোস্টের উপস্থিতি ছিল, আছে এবং থাকবে।
চায়ে ডুবিয়ে খাওয়ার এই আনন্দ ছোট-বড় সবার কাছেই সমান প্রিয়; যেন ঘরে ঘরে চেনা এক অভ্যাস। প্রশ্ন উঠতে পারে—আজকের ‘জেন জি’ বা ‘জেন আলফা’ প্রজন্মের তো স্বাদ ও পছন্দের ধরণ ভিন্ন! কিন্তু মজার বিষয় হলো, দুই প্রজন্মের রুচির সঙ্গেই সহজে মিশে যেতে পারে ‘রুচি টোস্ট’। কারণ এটি তৈরি সেরা উপাদান ও আসল গমের পুষ্টিগুণ দিয়ে।
এর ক্রাঞ্চি টেক্সচার ও দুর্দান্ত স্বাদ একদিকে যেমন পুরোনো দিনের চেনা স্বাদের কথা মনে করিয়ে দেয়, অন্যদিকে নতুন প্রজন্মের কাছেও টোস্ট খাওয়ার মুহূর্তকে করে তোলে উপভোগ্য। এটি খেলে যে কেউ আপনমনেই বলে উঠবেন— “টোস্ট এমনও হয়?” বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রিতে দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতায় ‘স্কয়ার’ ভালো করেই জানে, কীভাবে মান ও স্বাদ দিয়ে মানুষের মন জয় করতে হয়।
তাই আগামীতে চায়ের সঙ্গে কেউ পারফেক্ট টোস্ট খুঁজলে নিশ্চয়ই জানেন কী বলতে হবে? উত্তর একটাই—‘রুচি টোস্ট’! কারণ এটিই টোস্টের পারফেক্ট টেস্ট।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…