চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা: ১৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ | চ্যানেল আই অনলাইন

চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা: ১৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ | চ্যানেল আই অনলাইন

রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর ১৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায়ে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে সংশ্লিষ্ট সংস্থার গাফিলতি ও উদাসীনতার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করেছেন আদালত।

রোববার (১ মার্চ) মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। রায়ে ট্রাইব্যুনাল বলেন, ঘটনাটির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য সরাসরি জড়িত থাকার অভিযোগ থাকলেও তদন্ত সংস্থা তাদের বিরুদ্ধে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করেনি। কেন অনেক অভিযুক্ত সদস্যকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তার কোনো যৌক্তিক কারণ বা গ্রহণযোগ্য ব্যাখ্যা তদন্ত প্রতিবেদনে পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।

চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা: ১৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ | চ্যানেল আই অনলাইন

দীর্ঘ এই রায়ে ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, উপস্থাপিত আলামত, ফরেনসিক প্রতিবেদন এবং উভয় পক্ষের আইনি যুক্তিতর্ক বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হয়েছে। আদালত পর্যবেক্ষণে বলেন, তদন্ত সংস্থা যথাযথভাবে দায়িত্ব পালন করলে অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে আইনের আওতায় আনা সম্ভব হতো। রায়ে আরও বলা হয়, এমন নৃশংস হত্যাকাণ্ডের ক্ষেত্রে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তদন্তে কোনো ধরনের অবহেলা বা পক্ষপাত বিচার প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে এবং ন্যায়বিচার প্রাপ্তির পথে বাধা সৃষ্টি করে। এই রায় প্রকাশের মধ্য দিয়ে মামলাটি নতুন করে আলোচনায় এসেছে।

Scroll to Top