চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ ৩শ’২১ জন উপ-পরিদর্শক-এসআই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাশ হয়ে ফিরেছেন বলে জানিয়ে আন্দোলনকারীরা বলেছেন, কর্মজীবনে অনিশ্চয়তার পাশাপাশি সামাজিকভাবেও তারা হেয় হচ্ছেন।