একই বাড়ির বাসিন্দা ও মমতাজের চাচাতো ভাই মাহফুজুর রহমান বলেন, এ ঘটনা দেখে তিনি জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করে পুলিশকে জানান। প্রায় ১০ বছর আগে চট্টগ্রামে মমতাজের বিয়ে হয়। স্বামী রাকিবুল হাসান দুবাইপ্রবাসী। দুই মাস আগেও তিনি ছুটি কাটিয়ে গেছেন। মমতাজের কোনো সন্তান নেই। মা-বাবা মারা যাওয়ার পর থেকে বাবার বাড়িতে থাকতেন মমতাজ।
মমতাজের মামা মো. আমিনুর রহিম পাটওয়ারী বলেন, ‘১০-১২ দিন আগে আমার বাড়িতে গিয়ে মমতাজ বলেছে, তার ভাই মালেক তাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। আর এখন রিক্তাকে ঘরেই খুন করেছে। আমি আমার ভাগনির খুনের বিচার চাই।’
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার তদন্ত (ওসি) প্রদীপ মণ্ডল বলেন, জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে মমতাজ বেগমের লাশ উদ্ধার করা হয়। তাঁরা ধারণা করছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।


