চাঁদপুরে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায়ে মাদ্রাসা সুপারসহ আটক ৩ – DesheBideshe

চাঁদপুরে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায়ে মাদ্রাসা সুপারসহ আটক ৩ – DesheBideshe



চাঁদপুরে দাখিল পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায়ে মাদ্রাসা সুপারসহ আটক ৩ – DesheBideshe

চাঁদপুর, ২৩ এপ্রিল – চাঁদপুরের ফরিদগঞ্জে দাখিল পরীক্ষার হাদিস বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এক মাদ্রাসা সুপারসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে, ফরিদগঞ্জ মজিদিয়া এমএ কামিল মাদ্রাসা কেন্দ্রে।

আটক ব্যক্তিরা হলেন—এখলাশপুর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইকরাম হোসাইন হামিদ (৪৬), ফরিদগঞ্জ মজিদিয়া এমএ কামিল মাদ্রাসার নৈশ প্রহরী ইসমাইল হোসেন (৩২) এবং একই মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী তারেকুল ইসলাম (৩০)।

তদন্তে জানা যায়, ইসমাইল ও তারেকুল পরীক্ষার প্রশ্নপত্রের ছবি তুলে তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাওলানা ইকরাম হোসাইনের কাছে পাঠান। বিষয়টি নজরে আসার পর ইউএনও তৎপর হয়ে তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ইউএনও সুলতানা রাজিয়া জানান, এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলমান। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৩ এপ্রিল ২০২৫



Scroll to Top